1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

আশরাফুর রহমান রাব্বি কিশোরগঞ্জ
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 152 Time View
270

আশরাফুর রহমান রাব্বি কিশোরগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ‘৩১-দফা’-র আলোকে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়েছে।

শনিবার ২৫ অক্টোবর পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে। তিনি বলেন,মেধাবী শিক্ষার্থীদের মধ্যেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে এবং তাদের প্রতিভাকে বিকশিত করা রাষ্ট্রের

রূপরেখা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত হয়েছে। তিনি উল্লেখ করেন,দেশের জনগণ এক সাগর রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চেয়েছিল, বর্তমান কর্তৃত্ববাদী সরকার সেই রাষ্ট্রের কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাই জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি এই রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা জাতির সামনে এনেছে।

তিনি আরও বলেন,এই ৩১-দফা রূপরেখার মাধ্যমে বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে গিয়ে সব মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক,বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

শিক্ষাব্যবস্থা নিয়ে অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিক্ষা নিয়ে দলের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১-দফার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে গড়ে তুলতে বিএনপি বিশেষজ্ঞ দল তৈরি করেছে।তিনি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে বলেন,দেশকে এগিয়ে নিতে মেধাবীদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা জরুরি।

ভার্চুয়াল প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ৩১-দফা এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন,যার জবাবে তারেক রহমান দলের নীতি ও পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

পুরস্কার বিতরণী ও আয়োজন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের এই মেধাবৃত্তি পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিপুল সংখ্যক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রতিটি গ্রুপের শীর্ষ শিক্ষার্থীরা সহ মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া,অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল।ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ শিক্ষাবিদ,শিক্ষক এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026