
নাজিম উদদীন চটগ্ৰাম জেলা
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ডেভারখুল এলাকার বাসিন্দা, পিতা নজির আহমদের ছেলে মোঃ মমতাজ উদ্দিন (খাজ মোহাম্মদ তালুকদার বাড়ি, প্রকাশ ডেবারকুল) দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত তিন মাস ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা চালিয়ে নেওয়া তার পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।পরিবার সূত্রে জানা যায়, ইতোমধ্যে চিকিৎসার পেছনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হওয়ায় তারা দারুণভাবে আর্থিক চাপে পড়েছেন। মমতাজ উদ্দিনের রয়েছে দুই মেয়ে সন্তান বর্তমানে কঠিন বাস্তবতার মুখোমুখি। পরিবারের বর্তমান আর্থিক অবস্থাও খুবই দুর্বল।এই পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের বিত্তবান ব্যক্তি, সমাজের দায়িত্বশীল মানুষসহ বিশেষ করে ফটিকছড়ির শুভানুধ্যায়ীদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। মানবিকতা ও সহানুভূতির ভিত্তিতে এগিয়ে আসলে একজন অসহায় মানুষের জীবন ও তার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হতে পারে।সহযোগিতার জন্য যোগাযোগ করা জন্য বিকাশ:- ০১৮৬৬-১৮৪২৩৬ মানবতার সেবায় সকলের সহযোগিতা কামনা করেছেন অসুস্থ মমতাজ উদ্দিনের পরিবার।