1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কোতোয়ালী থানার অভিযানে ছিনতাই হওয়া মাত্র ২ ঘন্টার মধ্যে সিএনজি উদ্ধারসহ ৩ জন গ্রেফতার

মোঃ কামাল উদ্দিন 
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 127 Time View
129

মোঃ কামাল উদ্দিন 

সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে নেমে মাত্র দুই ঘন্টার মধ্যে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার ও ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, ইং১৮/০৮/২০২৫খ্রি তারিখ রাত আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় সিএনজি ড্রাইভার মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া গ্রহণের সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা অন্যান্য ছিনতাইকারীসহ উক্ত যাত্রীবেশী ছিনতাইকারী ড্রাইভারকে ধারালো ছুরি দ্বারা আঘাত গুরুত্বর জখম করে। এতে ড্রাইভারের দুই হাতে কনুইয়ের উপরে কাটা জখম হয়। পরে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাইকারীরা ভিকটিম মনির হোসেন এর সিএনজি (রেজিঃ নং- চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮), একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০,০০০/- টাকা ও বিভিন্ন কাগজপত্র ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ভিকটিমের অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ,মোঃ ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব , পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- আয়েশা বেগম; সাং- ইয়াকুব নগর, বংশাল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম,০২। মোঃ সাইফূদ্দীন ওরফে সাবু পিতা- মোঃ মাওলানা ইসহাক, মাতা- রোকেয়া বেগম; সাং- মালিয়ারা চেয়ারম্যান বাড়ী, পটিয়া, চট্টগ্রাম; বর্তমানে ফিরিঙ্গী বাজার, বংশাল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম, ০৩। নোয়েল ডায়েসপিতা- রর্বাট ডায়েস, মাতা- মেরী ডায়েস; সাং- ফিরিঙ্গী বাজার, খ্রিষ্টান পাড়া, কোতোয়ালী, চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। তাদের দখল হতে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026