1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৮:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কোটালীপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নৃপেন হালদার , কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 138 Time View
210

নৃপেন হালদার , কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শ্রীফলবাড়ী যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১২৫ নং শ্রীফলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শ্রীফলবাড়ী যুবসমাজের আয়োজনে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীফলবাড়ী জামে মসজিদ এর সভাপতি মোঃ খোরশেদ আলম মোল্লা ।রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্লা, সাবেক মেম্বর সুভাষ গাইন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইমরান খন্দকার, কাজী দেলোয়ার হোসেন, রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সরোয়ার শেখ, সাধারণ সম্পাদক মোঃ মনির খন্দকার, প্রচার সম্পাদক মোঃ বাবুল মোল্লা,রাধাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সংকর হালদার,সাংবাদিক রাসেল মোল্লা বাঁধন, সাংবাদিক কালাম তালুকদার, সাংবাদিক সুজিত মৃধা,সাংবাদিক হোসেন আলী রানা, সাংবাদিক কাজী সিব্বির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন সাম্য মোল্লা ও অসিম গাইন।রোকো ক্রিকেট একাদশ বনাম নারিকেলবাড়ী ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেকো ক্রিকেট একাদশ আগে ব্যাট করে ১২ ওভারে ১৫৯ রান করে জবাবে নারিকেল ক্রিকেট একাদশ সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। ৩৩ রানে বড় জয় নিয়ে চ্যাম্পিয়ান হয় রোকো ক্রিকেট একাদশ।খেলা শেষে চ্যাম্পিয়ান দল রোকো ক্রিকেট একাদশের মাঝে প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও রানার্সআপ দল নারিকেলবাড়ী ক্রিকেট একাদশের হাতে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি হাতে তুলে দেওয়া হয়।ফাইনাল খেলা দেখতে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026