1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৮:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুলাউড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা নাহিদের উপর স’ন্ত্রাসী হা’মলা

মোঃ নজির আলী রিপন,কুলাউড়া উপজেলার প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 238 Time View
375

মোঃ নজির আলী রিপন,কুলাউড়া উপজেলার প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কালামিয়া বাজার রেলক্রসিং সংলগ্ন ফুটবল মাঠের পাশে বরমচাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নাহিদুর রহমান চৌধুরী নাহিদ সন্ত্রাসী হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও আহত নাহিদের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক আসাদ শিলু (৩২), পিতা-মোঃ আব্দুল খালিক, সাং-ওসমানপুর, বরমচাল, নাহিদের বড়ভাই প্রবাসী মুহিদুর রহমানের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় আসাদ শিলু ক্ষিপ্ত হয়ে সামাজিক মাধ্যমে মানহানিকর প্রচারণা ছাড়াও নাহিদ ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল।

হামলার দিন রাতে পূর্বপরিকল্পিতভাবে আসাদ শিলু ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ৫-৭ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ধারালো ছুরি নিয়ে নাহিদের পথরোধ করে। তারা প্রথমে নাহিদকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে এবং পরে তাকে জোরপূর্বক রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে বাম হাতে আঘাত করে হাড় ভেঙে দেয়।

এক পর্যায়ে প্রধান অভিযুক্ত আসাদ শিলু হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে গেলে নাহিদ তা ডানহাতে ঠেকিয়ে দেয় এবং প্রাণপণ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। এতে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায়—”তাকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই খুন করা হবে।”
এ ব্যাপারে নাহিদ বাদী হয়ে কুলাউড়া থানা একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026