1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুয়েটে অবস্থানরত চার শিক্ষার্থী অসুস্থ, শিক্ষা উপদেষ্টার অনশন প্রত্যাহারের অনুরোধ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 153 Time View
166

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা প্রকৌশল ও প্র‍যুক্তি বিশ্ববিদ্যালয়ের ( কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে দুইজন কুয়েট মেকানিক্স ২৩ এবং সিএসই ২১ ব্যাচের শিক্ষার্থী। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। এদিকে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবক বাড়িতে নিয়ে গেছে বলে জানাগেছে। বেলা ১২ টায় ঔই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে কুয়েট মেডিকেল সেন্টারের কর্মকর্তারা তাদের চিকিৎসা দেন। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক প্রেস এক ফেজবুক স্টাটাসে জানিয়েছেন, কুয়েটের আন্দোলনরত ইস্যুতে শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা মহাদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিস্থিতি পর্য়ালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অনশনরত এক শিক্ষার্থী বলেন, কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে। অথবা তাকে নিজ থেকে পদত্যাগ করতে হবে। খুলনায় যে গরম এখানে প্রায় ৪৫ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভব হচ্ছে। এমন অবস্থায় কতক্ষন বেচে থাকবো জানিনা। ঔই শিক্ষার্থী আরো বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন, কাল কুয়েটে তদন্ত কমিটি আসছে। আমরা এই তদন্ত কমিটির নিন্দা জানিয়েছি। ভিসিকে অপসারণ না করে তদন্ত কমিটি কেন আসবে। এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যান দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক সহ বেশ কয়েকজন শিক্ষক অনশন ভাঙার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন। এসময় তারা জুসপান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টা ও করেন। তবে শিক্ষার্থীরা সাড়া দেননি। এদিকে আজ আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি আজ ২২ এপ্রিল কুয়েটে আন্দোলন রত শিক্ষার্থীদের সাথে ফোনালাপে তিনি এ আহবান জানান।এসময় উপদেষ্টা কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাস্থ্যঝুকি নিয়ে উদ্ধেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা উস্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ করছি। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি উদ্ধেগের কথাও জানান উপদেষ্টা। তিনি আরো আশ্বস্থ করেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে তিনি সচেতন রয়েছেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অতিদ্রুত খুলনা যাবে কুয়েট বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলতি সমস্যা আশু সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। কুয়েটে ৩১ জন শিক্ষার্থী আমরন অনশনে অংশ নেয় এ পর্যন্ত চারজন অসুস্থ হওয়ায় ২৭ জন রুগ্ন শরির নিয়ে আমরন অনশনে অবস্থান কমর্সুচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026