
ইমরান হোসেন (কুমিল্লা)
কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে একটি লাইটার পিস্তলসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুল হাসান সৈকত (২৪), পিতা- আবুল কাশেম, সাং- পেরুল, পোঃ- ভোড়া জগতপুর, থানা- লালমাই।আরাফাত হোসেন হৃদয় (২৫), পিতা- আবু তাহের, সাং- পেরুল, পোঃ- ভোড়া জগতপুর, থানা- লালমাই।
জানা গেছে, গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে নাজমুল হাসান সৈকত তার কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে একটি লাইটার পিস্তল দিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
এই তথ্যের ভিত্তিতে, নাজমুল হাসান সৈকতের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার সহযোগী আরাফাত হোসেন হৃদয়সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বাড়ি তল্লাশি করে নিম্নবর্ণিত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় ১। ইয়াবা ট্যাবলেট: ৫২ পিস ২। গাঁজা: ১০০ গ্রাম ৩। লাইটার পিস্তল: ০১ টি ৪। ফয়েল পেপার: ০১ রোল ৫। মোবাইল ফোন: ০৩ টি গ্রেপ্তারকৃত অপরাধী, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য সামগ্রী লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।