1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুতুবদিয়ায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন

মহি উদ্দীন
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 129 Time View
130

মহি উদ্দীন

দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত কৈলাস্যঘোনা প্রাইমারী স্কুলে “সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের” শুভ উদ্বোধনই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) শুভ উদ্বোধনিয় অনুষ্ঠান কৈয়ারবিল ইউনিয়নের কৈলাস্যঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের ডিরেক্টর অফ প্রোগ্রাম মোঃ তরিকুল ইসলাম এর স্বাগত বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, সভাপতিত্ব করেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ইউনিসেফের অর্থায়নে এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের বাস্তবায়নে কুতুবদিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৪টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্ল্যান্টের মাধ্যমে ভূ-উপরিস্থিত খালের লবণাক্ত পানি ৭ ধাপের অত্যাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে পানযোগ্য বিশুদ্ধ নিরাপদ পানিতে পরিণত করা হয়। প্রতিটি প্ল্যান্ট থেকে ২ ধরণের নিরাপদ পানি নেওয়া যাবে। প্ল্যান্টের আশেপাশে বসবাসকারীরা এটিএম কার্ডের মাধ্যমে নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে প্ল্যান্টের কাছে অবস্থিত এটিএম বুথ থেকে। জারের মাধ্যমে নিরাপদ পানি নিতে চাইলে পানি পৌছে যাবে হোম ডেলিভারী ভ্যানের মাধ্যমে। সরকার অনুমোদিত অত্যন্ত স্বল্প মূল্যে এই নিরাপদ পানি পাওয়া যাবে। এটিএমের মাধ্যমে নিতে চাইলে মাত্র ১০০ টাকা দিয়ে ক্রয় করা যাবে একটি এটিএম কার্ড, যা দিয়ে প্রায় ৬৫০ লিটার পানি বুথ থেকে নেওয়া যাবে। হোম ডেলিভারী নিতে চাইলে ২৫০ টাকা দিয়ে ক্রয় করা যাবে ২০ লিটার পানিসহ একটি জার, সাথে থাকবে একটি ট্যাপসহ ডিস্পেন্সার। জারের পানি শেষ হয়ে গেলে মাত্র ১২ টাকায় রিফিল করা যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ উপস্থিত সকল সরকারি কর্মকর্তাবৃন্দ প্ল্যান্টের পানি পান করেন এবং প্ল্যান্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026