1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুড়িগ্রাম ঘোগাদহে নির্জন বাঁশ ঝাড়ে জুয়া মাদকের আড্ডা— মিনালের গোপন সাম্রাজ্য

আব্দুল আজিজ ইসলাম, 
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 118 Time View
130

আব্দুল আজিজ ইসলাম, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের— শান্ত গ্রামের নির্জন বাঁশঝাড়, খোলা মাঠ ও নদীর ধারে জড়ো হয় একদল মানুষ; শুরু হয় জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপের আসর। গোপনে চলা এ কর্মকাণ্ডে ধ্বংস হচ্ছে যুবসমাজ, অথচ প্রশাসনের চোখ যেন অন্যদিকে।

গোপন সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর ধরে ঘোগাদহ ইউনিয়নে একটি প্রভাবশালী চক্র সক্রিয়ভাবে জুয়া ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। আওয়ামী লীগ সরকারের সময় এ অবৈধ আয়ের উৎস ছিল কিছু স্থানীয় প্রভাবশালীর হাতিয়ার। কিন্তু গত ৫ জুলাই রাজনৈতিক পরিস্থিতি বদলের পর দৃশ্যপট পাল্টে যায়। ইউনিয়নের এক প্রভাবশালী ব্যক্তি এই নেটওয়ার্কের নেতৃত্ব দেন, আড়াল থেকে কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেন মোঃ মিনাল (৩২), পিতা মোঃ হাকিম মিয়া; মোঃ মোকছেদ (৩০); আমিনুল ইসলাম, পিতা আলী; এবং মোঃ আউয়াল মিয়া (২৮), পিতা মৃত আজিম—এদের মাধ্যমে রাতভর চলছে জুয়া, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ।

এই চক্র পনিরের বাঁশঝাড়, আলোর চড়, বিস্কুটের ঘাটসহ নির্জন স্থানে আয়োজন করে তাস, বোর্ডগেম ও অন্যান্য জুয়ার খেলা। পাশাপাশি চলে ইয়াবা, গাঁজা, মদসহ নানা মাদকদ্রব্যের লেনদেন ও সেবন। অভিযোগ রয়েছে, তাদের হাতে রয়েছে একটি “সতর্কবার্তা নেটওয়ার্ক”—স্থানীয় কিছু সোর্স মোবাইল ফোনে আগাম খবর দেয় যখনই পুলিশ বা অপরিচিত কেউ কাছাকাছি আসে, ফলে প্রশাসনের হঠাৎ অভিযান কার্যত ব্যর্থ হয়।

সম্প্রতি অভিযোগের ভিত্তিতে একদল গণমাধ্যমকর্মী চন্দ্রভেসে খেলার মাঠে গিয়ে ভিডিও ধারণ করতে গেলে খেলোয়াড়রা পালিয়ে যায়। সাংবাদিকরা ঘটনাস্থলে মিনালকে আটক করলে, সে সঙ্গে সঙ্গে ফোন করে প্রভাবশালী নেতাকে ডেকে আনে। ওই ব্যক্তি এসে সাংবাদিকদের অর্থের বিনিময়ে “ম্যানেজ” করার চেষ্টা করে এবং ভিডিওচিত্র মুছে ফেলতে বলে। সাংবাদিকরা অস্বীকৃতি জানালে দলীয় প্রভাব দেখানোর হুমকি দেয় এবং ভিডিও ধারণ করা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। পরে কৌশলে সরে আসা সাংবাদিকদের ফোনে মিনাল বলেন—“আপনারা আসার আগে জানালে হতো, আমি জানি এখানে কী হয়।”

যখন সাংবাদিকরা এতে সাড়া দেয়নি, তখন উল্টো তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ও ৭টি মোবাইল ফোন নেওয়ার ভিত্তিহীন অভিযোগ তোলে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এ চক্র কেবল জুয়া বা মাদকের মধ্যে সীমাবদ্ধ নয়— গরিব ও অসহায়দের উপর মারধর ও হয়রানি, ভূমি ও সম্পত্তি জবরদখল, গ্রামীণ শালিসকে প্রভাবিত করে অবৈধ অর্থ আদায়, নারীদের সম্মানহানি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি—সবই তাদের অপরাধ সাম্রাজ্যের অংশ।

এক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন— এখনো কোনো দল ক্ষমতায় না আসতেই নৈরাজ্য শুরু হয়েছে। প্রশাসন যদি এখনই কঠোর না হয়, ক্ষমতায় এলে পরিস্থিতি ভয়াবহ হবে।

অভিযোগ রয়েছে, এসব জুয়া ও মাদকের আড্ডায় এলাকার তরুণ ও শিক্ষার্থীরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে। তারা পড়াশোনায় অনীহা, পরিবারের প্রতি অবহেলা এবং অপরাধে জড়িয়ে পড়ছে। অভিভাবকরা আশঙ্কা করছেন, এ অবস্থা চলতে থাকলে একটি প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে।

স্থানীয়দের অভিযোগ— প্রশাসন এই বিষয়ে সচেতন হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। কিছুক্ষেত্রে প্রভাবশালীদের সঙ্গে গোপন সমঝোতারও অভিযোগ রয়েছে। অনেকেই বলছেন— “আমরা একাধিকবার পুলিশকে খবর দিয়েছি, কিন্তু অভিযানের আগে খবর ফাঁস হয়ে যায়। এভাবে কি অপরাধ বন্ধ হবে?

স্থানীয়দের দাবি— জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, প্রভাবশালী পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, যুবসমাজকে বাঁচাতে সচেতনতা ও পুনর্বাসন কর্মসূচি, এবং নিয়মিত পুলিশি টহল ও গোপন নজরদারি নিশ্চিত করা হোক।

ঘোগাদহ ইউনিয়নের এই অপরাধ চক্র কেবল আইনশৃঙ্খলার জন্য নয়, পুরো সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। প্রশাসনের দৃঢ় পদক্ষেপ ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই নৈরাজ্যের অবসান অসম্ভব। এখন প্রশ্ন একটাই—কবে থামবে এই দুঃস্বপ্ন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026