মোঃ আব্দুল আজিজ ইসলাম, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসায় নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসা। শিক্ষক কর্মচারীদের অবসর জনিত কারণে পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসায় ৬টি শূন্য পদে শিক্ষা মন্ত্রণালয়ের যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তি আহ্বান করার পর আবেদনকারীদের যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসায় যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হয়েছে। ১৮ আগস্ট’২০২৫ইং সোমবার সকালে পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে আহাম্মদ আলী, অফিস সহকারী...
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসা। শিক্ষক কর্মচারীদের অবসর জনিত কারণে পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসায় ৬টি শূন্য পদে শিক্ষা মন্ত্রণালয়ের যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তি আহ্বান করার পর আবেদনকারীদের যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসায় যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হয়েছে। ১৮ আগস্ট’২০২৫ইং সোমবার সকালে পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে আহাম্মদ আলী, অফিস সহকারী পদে আশিক রহমান, হিসাব সহকারী পদে আব্দুল মজিদ, অফিস সহকারী পদে মমতাজ বেগম, ল্যাব সহকারী পদে রাকিবুল ইসলাম ও আয়া পদে সুমাইয়া আক্তারকে গভর্নিং বর্ডির উপস্থিতিতে যোগদান করানো হয়।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন: