
বগুড়া প্রতিনিধি:( শিবগঞ্জ)
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসায় গোপনে ম্যানেজিং কমিটি করার পর নির্বাচনের তফশিল ঘোষণা।
স্থানীয় সূত্রে জানা যায় যে দীর্ঘদিন থেকে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান নানা রকম দুর্নীতি ও অনিয়ম, নিয়োগ বাণিজ্য করে আসছে। বিগত প্রায় ১৭ বছর ধরে অত্র মাদ্রাসার কোনো হিসাব নেই। অত্র মাদ্রাসার দাতাও প্রতিষ্ঠাতা পরিবারের কাউকে মূল্যায়ন না করে বারবার গোপনে ম্যানেজিং কমিটি করে আসছে। এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ম্যানেজ করে টাকার প্রভাবে এসব করছে। কেউ কথা বলতে গেলে হুমকি ও প্রাণ নাশের ঘটনা ঘটছে।
২৭/০৭/২০২৫ইং তারিখের বিজ্ঞপ্তি মাদ্রাসার ছুটির পর ক্লাস রুমে বোর্ডে টাঙ্গিয়েছে। যেখানে নির্বাচনের তারিখ দেওয়া আছে ১৭/০৮/২০২৫ ইং এ। তাহলে কেন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বোর্ডে দিলেন। যদি নির্বাচন ১৭/০৮/২৫ এ হয় তাহলে ১৮/০৮/ ২৫ এ কেন নির্বাচনের তফশিল ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন। যদিও স্থানীয় লোকজন, অভিভাবক, শিক্ষক কেউ এ বিষয়ে অবগত নয়। গোপন সূত্রে জানা যায় অধ্যক্ষ আবদুর রহমানের চাকরীর মেয়াদ আর কয়েকদিন। এভাবে তার মন মত পকেট কমিটি করে অত্র প্রতিষ্ঠান থেকে অবসর নিতে পারে। যেন কেউ তার বিগত কার্যকলাপ সম্পর্কে কিছু বলতে না পারে।
এ বিষয়ে বিগত কমিটির উপর মামলাও হয়,এমনকি দুদকেও অভিযোগ ছিলো। স্থানীয় প্রশাসন এ বিষয়ে অবগত, তারপরও তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেননি।
এ রকম একটা ধর্মীয় প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন অতি শীঘ্রই এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।