
আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিরকেদার ইউনিয়নের শেখাহার করিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আজ সকাল প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে একটি পিকআপ ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।এসময় সিএনজিতে থাকা মা–মেয়ে গুরুতর আহত হন।আহতরা হলেন,মোছা. নাছিমা (৫০) ও তার মেয়ে শ্রাবণী (৩০)।তারা দুজনই কাহালু উপজেলার গুপিনাথপুর এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।পরিবার সূত্রে জানা যায়,নাছিমা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন।তিনি আজ সকালেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কেমোথেরাপি নেওয়ার উদ্দেশ্যে বগুড়ার পথে রওনা হন। কিন্তু পথিমধ্যেই এ দুর্ঘটনার শিকার হন মা–মেয়ে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতিতে এসে সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী পিকআপটির নম্বর উদ্ধার করতে পারেনি।এ বিষয়ে কাহালু থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুর্ঘটনাটি তদন্ত করে দায়ী পিকআপ ভ্যানটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।