1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কাহালুতে র‍্যাব ১২-এর অভিযানে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসেল হোসাইন কাহালু 
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 124 Time View
142

রাসেল হোসাইন কাহালু 

বগুড়ার কাহালুতে র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে ১০০ (একশত) গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) বিকেল ৫টা ৩৫ মিনিটে সিপিএসসি বগুড়া র‍্যাব-১২ এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানাধীন নারহট্ট ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে। সংবাদের মাধ্যমে জানা যায়, উক্ত এলাকার জনৈক মোঃ তৌহিদুল ইসলাম এর নিজস্ব পেঁপে বাগানের সামনে বগুড়া হতে নওগাঁগামী পাকা সড়কে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলা শেরপুর উপজেলার সালফা গ্রামের মৃত সাখাওয়াত এর পুত্র মোঃ সবুজ মন্ডল (৪০) ও একই গ্রামের মৃত আকবর আলী এর পুত্র মোঃ গোলাম মোস্তফা (৪৬) । তল্লাশী করে মোঃ সবুজ মন্ডলের কাছ থেকে ১০০ (একশত) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও সহযোগিতার অভিযোগে কাহালু থানার মামলা নং-০৪ তারিখ : ০৬-০৯-২০২৫ খ্রিঃ, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর( ১) সারণির ৮(খ)/৪১ মামলা দায়ের করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকদ্রব্য নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026