1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কাশিয়ানীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব

মোঃ আবুসালে ইসলাম
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 134 Time View
124

মোঃ আবুসালে ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গো পালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।
র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ফরিদপুর এলাকা থেকে অনুসরণ করা হয়। পরে বাসটি কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে র‌্যাব সদস্যরা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রী মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮)-এর কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মনির ও ওয়াসিম সিদ্দিকী— দু’জনেরই বাড়ি ঢাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তারা কৌশলে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে মাদক পরিবহন করে আসছিলেন।
র‌্যাব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াল ছোবল দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড় দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকারের মাধ্যমে প্রায়ই মাদক পরিবহন করা হয়। নিয়মিত তল্লাশি ও নজরদারি না থাকায় এ মহাসড়ককে কাজে লাগাচ্ছে মাদকচক্র।
আটক আসামিদের ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026