1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কালকিনিতে পালিত হচ্ছে হানাদারমুক্ত দিবস

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 587 Time View
739

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ ৮ ডিসেম্বর, মাদারীপুর জেলার কালকিনি উপজেলাবাসীর জন্য এক গৌরবময় দিন—কালকিনি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের সংগ্রামের পর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত ও সাঁড়াশি অভিযানের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী কালকিনি থেকে বিতাড়িত হয় এবং উপজেলাটি সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পাঁচজন দুর্ধর্ষ কমান্ডারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন। সিডিখান, এনায়েতনগর, সমিতিরহাটসহ কালকিনি এবং পার্শ্ববর্তী গৌরনদী-মুলাদীর সীমান্ত এলাকায় তীব্র যুদ্ধ সংঘটিত হয়। এই বীরত্বপূর্ণ অভিযানে হানাদার বাহিনী পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হয়। ১৬ ডিসেম্বরের এক সপ্তাহ আগেই কালকিনি শত্রুমুক্ত হয়ে স্বাধীনতার বার্তা বহন করে।মুক্তিযুদ্ধের সময়, বিশেষত এপ্রিল মাসের শেষ দিক থেকে ভূরঘাটায় পাকিস্তানি সেনারা একটি ক্যাম্প স্থাপন করে। তারা নিরীহ বাঙালি সাধারণ মানুষকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করে এবং তাদের মরদেহ পাশের নদীতে ফেলে দিত। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ব্রিজের নিচের জলরাশি এই হত্যাযজ্ঞের ফলে রক্তে লাল হয়ে যেত। এই মর্মান্তিক ইতিহাসের সাক্ষী হয়ে আজও স্থানটি ‘লালপোল’ বা ‘লালব্রিজ’ নামে পরিচিত।দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর জোর দেন। তাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য কালকিনিতে একটি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানান।দিবস উদযাপনে কর্মসূচি কালকিনি হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা পরিষদ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন এই তথ্য নিশ্চিত করে জানান, যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026