
আব্দুল রহিম (সাতক্ষীরা)
সাতক্ষীরা, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ০৮ নং কেরালকাতা ইউনিয়ন বিএনপির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর, ২০২০৫) বিকেলে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলামের উদ্যোগে কাজিরহাট বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অফিস উদ্বোধন ও নেতৃবৃন্দের উপস্থিতি কেরালকাতা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি অফিসটি উদ্বোধন করা হয়। কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন। এ সময় কাজিরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: জিয়া রহমান, মো: নুরুল, মো: শাহরিয়া, মো: হাফিজুর রহমান, মো: আসাদ, মো: আনার সহ অঙ্গ সংগঠনের আরও অনেক নেতাকর্মী।প্রধান অতিথি অনুপস্থিত, খালেদা জিয়ার জন্য দোয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবকে। তবে অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় অবস্থান করায় প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।