1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কলমাকান্দায় আনন্দপুর গ্রামকে মডেল ইউনিয়নে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 148 Time View
133

মনির হোসেন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামকে মডেল ইউনিয়নে উন্নীত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে আনন্দপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আশপাশের ২০টি গ্রামের চার শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন প্রায় ৪০টি গ্রাম নিয়ে গঠিত। এ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০ হাজারের বেশি। ইউনিয়নের মধ্যবর্তী আনন্দপুরসহ কয়েকটি গ্রাম থেকে নাজিরপুর ইউনিয়ন পরিষদে যেতে প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এতে বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী নারীসহ সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, নাজিরপুর ইউনিয়নের বেতুয়া, হরিপুর, আনন্দপুর, ফকির চান্দুয়াইল, দিলুরা, গাছতলা, পাঁচকাটা, চন্ডিগড় ইউনিয়নের আলমপুর, নাগেরগাতি, বড়ইউন্দ, নোয়াগাঁও, সিংপুর, মুনসুরপুর, কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি, আজগড়া, রনসিংপুর, নাউরিপাড়া, বানিয়াপাড়া, চাঁনকোনা এবং বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম নিয়ে আনন্দপুরকে নতুন ইউনিয়নে উন্নীত করার দাবি তুলেছেন।

এ দাবিতে এলাকাবাসী ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগে স্মারক জমা দিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘এটি শুধু একটি দাবি নয়, বরং শত বছরের আক্ষেপ ঘুচানোর আহ্বান। বৃদ্ধ, গর্ভবতী নারী, ছোট শিশু থেকে শুরু করে কৃষক-শ্রমিক—সবার দুর্ভোগ কমাতে আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীত করা জরুরি। ’

এসময় মানববন্ধনে উপস্থিত সকলেই বলেন, জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান, অবিলম্বে আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীত করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026