1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের উপস্থিতি

নাজিম মিয়া মৌলভীবাজার
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 189 Time View
124

নাজিম মিয়া মৌলভীবাজার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জমির মিয়ার মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র সম্মানিত আমির মোঃ মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমির মোঃ কয়ছর মিয়া, উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মোঃ আব্দুল হাই, পৌরসভা জামায়াতে ইসলামী’র সভাপতি এবং কমলগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও পৌরসভা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মোঃ সাইফুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও মানবসেবায় কাজ করে যাবে। তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই।

হুইল চেয়ার পেয়ে উপকৃত মোঃ জমির মিয়া জামায়াতে ইসলামী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026