1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু : গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার  সৈয়দ শিহাব উদ্দিন মিজান
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 89 Time View
201

স্টাফ রিপোর্টার  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে একটি গাছের সঙ্গে চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে বের হয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আক্কাছের লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। এ সময় তার দুই পা মাটিতে ঠেকানো অবস্থায় ছিল, যা এলাকাবাসীর মনে হত্যার সন্দেহ তৈরি করেছে।নিহত আক্কাছ রংমিস্ত্রীর কাজ করতেন। রোববার রাতে ভানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার আগে তিনি বাবার কাছে ৫০ টাকা নেন। রাত প্রায় ১০টার দিকে বড় চাচা মো. নওশাদ মিয়ার সঙ্গে তার শেষ দেখা হয় সফাত আলী সিনিয়র মাদ্রাসার সামনে। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়া যায়।সোমবার সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশী মো. শওকত বক্স জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক; তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026