1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে ট্রাক্টর উল্টে চা শ্রমিক নি ,হ ত, আহত ২

মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
  • 168 Time View
129

মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজার, ১৮ এপ্রিল: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইট বহনকারী একটি ট্রাক্টর উল্টে গিয়ে শান্ত মহালী (১৯) নামের এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টর চালক মামুন আহমেদ এবং যাত্রী অসীম রোজারিও।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মহালী পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খ্রিস্টান টিলার জন রোজারিওর বাড়ির নির্মাণকাজের জন্য ইসলামপুর ইউনিয়নের গংগানগর এলাকার জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট আনা হচ্ছিল। ব্রিকস ফিল্ডের ম্যানেজার বিকেলে দুটি ট্রাক্টরযোগে ইট পাঠান। এক ট্রাক্টরে ছিলেন জন রোজারিওর ছেলে অসীম রোজারিও এবং চা শ্রমিক শান্ত মহালী।

খ্রিস্টান টিলার উঁচু পাহাড় বেয়ে ট্রাক্টরটি নামার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে ইঞ্জিন থেকে ট্রাক্টরের বডি ছিটকে গিয়ে উল্টে যায়। এতে শান্ত মহালী ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পেছনের ট্রাক্টরের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তার আগেই শান্ত মহালী প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটের আঘাতে তার মাথার পেছনে গুরুতর জখম হয়, যা ঘটনাস্থলেই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026