
কবিতা বাড়ি ফেরা ঈদের পথে
কবিতা বাড়ি ফেরা ঈদের পথে কলমে সাকিল আল ফারুকী ঢাকার বুকে কোলাহল থেমে। চোখে সবার একটাই স্বপ্ন জমে। ঈদের টানে, প্রাণের টানে, ফিরে যেতে চায় মানুষ আপন নিড়ে। ট্রেনের টিকিট, বাসের লাইন, চাপা আনন্দ, কিছুটা যন্ত্রণায় বিলীন। ব্যাগভর্তি উপহার, শিশুর হাসি, মায়ের মুখের আশায় বুকটা ভাসি। আসছে ঈদ, কোরবানির দিন, কিন্তু যাত্রা যেন হয় না অমঙ্গলের কিন। সাবধানে পা রাখো, চোখ রাখো চতুরে। প্রতিটি ধাপে থাকুক সচেতন দৃষ্টিপথ জুড়ে। হেলমেট থাকুক বাইকের মাথায়, জীবন তোমার, ভুলেও দিও না হারায়। ঘুমিয়ে পড়ো না চালকের পাশে, স্মরণে রেখো, পরিবার তোমায় চায় কাছে। আনন্দ হোক নিরাপদ, ফিরে যাও সুখের টানে। ঈদ মোবারক সবাইকে...
112
কবিতা
বাড়ি ফেরা ঈদের পথে
কলমে সাকিল আল ফারুকী
ঢাকার বুকে কোলাহল থেমে।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
চোখে সবার একটাই স্বপ্ন জমে।
ঈদের টানে, প্রাণের টানে,
ফিরে যেতে চায় মানুষ আপন নিড়ে।
ট্রেনের টিকিট, বাসের লাইন,
চাপা আনন্দ, কিছুটা যন্ত্রণায় বিলীন।
ব্যাগভর্তি উপহার, শিশুর হাসি,
মায়ের মুখের আশায় বুকটা ভাসি।
আসছে ঈদ, কোরবানির দিন,
কিন্তু যাত্রা যেন হয় না অমঙ্গলের কিন।
সাবধানে পা রাখো, চোখ রাখো চতুরে।
প্রতিটি ধাপে থাকুক সচেতন দৃষ্টিপথ জুড়ে।
হেলমেট থাকুক বাইকের মাথায়,
জীবন তোমার, ভুলেও দিও না হারায়।
ঘুমিয়ে পড়ো না চালকের পাশে,
স্মরণে রেখো, পরিবার তোমায় চায় কাছে।
আনন্দ হোক নিরাপদ, ফিরে যাও সুখের টানে।
ঈদ মোবারক সবাইকে আপন ভুবনে।
নেই কোনো তাড়া, নেই কোনো দাম।
বাঁচাটাই আসল, সেটাই তোমার পরম পুরস্কার নাম।