1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ওয়ারেছ আলী মামুনের পক্ষে তাপসের প্রচারণা শুরু 

আজাদ হোসেন নিপু জামালপুর 
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 224 Time View
121

আজাদ হোসেন নিপু জামালপুর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে বিএনপির একক প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন জেলা বিএনপির অন্যতম আইনজীবী নেতা, জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট জামিল হাসান তাপস।

শনিবার ৬ ই সেপ্টেম্বর ২০২৫ ইং জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ক্ষেত্রীপাড়া এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীগন এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সকল অঙ ও সহযোগী নেতাকর্মীগন। এসময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পথসভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। প্রচারণায় অংশ নেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীসহ প্রায় ৪ শ জন সাধারণ জনগণ। এডভোকেট জামিল হাসান তাপস পথসভায় বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের স্রোত সৃষ্টি হবে। এজন্য জামালপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, “এ আসনের মানুষের দুঃখ-কষ্টের কথা আমরা জানি। জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

প্রচারণায় স্থানীয় জনসাধারণ উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেয়। অনেকে জানিয়েছেন, পরিবর্তনের স্বপ্নে তারা ধানের শীষের পাশে দাঁড়াতে প্রস্তুত।প্রচারনা শুরুর পর থেকে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামালপুর-৫ আসনে বিএনপির এই সংগঠিত প্রচারণা আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026