
মোহাম্মদ হানিফ ফেনী
একটি গুপ্ত সংগঠন সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করে থাকে। সে গুপ্ত সংগঠনটি সূক্ষ্মভাবে হাদিয়ার নামে হর- হামেশা চাঁদাবাজি করছে সেটাকে তারা ভিন্ন খাতে প্রচার করছে।
সে গুপ্ত সংগঠন টি বিগত এক বছরে ফেনী জেলায় ফেনীর জনগণের জন্য ৪০ কোটি টাকা খরচ করেছে বলে বেড়ায়।সত্যি কি ফেনীর জনগণের জন্য তারা এ টাকা খরচ করেছে। গুপ্ত সংগঠনটির আয় কোথায় থেকে আসে সরে জমিনে কয়েকটি ইউনিয়নে জরিপ চালিয়ে দেখা যায় তাদের হাদিয়ার নামে চাঁদাবাজিতে প্রতি বছর এক বছরে ফেনী সদর উপজেলায় ২১,৬০,০০,০০০ টাকা চাঁদা আদায় করা হয়েছে।
লেমুয়া ইউনিয়ন, ফরহাদ নগর ইউনিয়ন,চনুয়া ইউনিয়ন,ধলিয়া ইউনিয়, ফাজিল পুর ইউনিয়ন। গুপ্ত সংগঠনের কয়েকজন সদস্যের সাথে আলাপ কালে তারা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, করা না সত্বে লেমুয়া ইউনিয়নের সংগঠনের একজন বলেন তার মাসিকে আয় ৯০০০ টাকা সেখান থেকে প্রতিমাসে সংগঠনকে ১৫০০ টাকা দিতে হয় না হয় সদস্যপদ থাকবে না। তিনি আরো বলেন,একমাস যদি কোন ও কারণ বশত টাকা দিতে না পারি পরের মাসে বকেয়া মাসের হাদিয়া সহ দিতে হয়। ফাজিলপুর, চনুয়া, ফরহাদনগর, ধলিয়া ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে থেকে একই জবাব।
ধরুন লোকসংখ্যা ১২০০০ জন মাসিক চাঁদা গড়ে ১৫০০ টাকা তাহলে মোট চাঁদাবাজির পরিমাণ : (১২,০০০ গুণ ১৫০০ টাকা) সর্বমোট: ১,৮০,০০,০০০ টাকা প্রতিমাসে বছর শেষে চাঁদাবাজির পরিমাণ: ২১,৬০,০০,০০০ টাকা। নিচে কিছু রশিদ প্রমাণ স্বরূপ দেওয়া হল। বাকিটা আপনারা বুঝে নিবেন আমি বললে আবার আমজনতা মাইন্ড করে।
এভাবে গুপ্ত সংগঠনটি ফেনী জেলায় সর্বমোট ৪৪ টি ইউনিয়ন থেকে হাদিয়ার নামে সূক্ষ্মভাবে চাঁদাবাজি করছে। যেমন( ৪৪ গুণ ১,৮০,০০,০০০) টাকা প্রতিমাসে =৭৯২০০০০০০ টাকা প্রতি মাসে ফেনী জেলা থেকে চাঁদবাজি হচ্ছে।
প্রিয় ফেনী বাসী এখন আপনারাই বলুন কারা আসল চাঁদাবাজ। কারা হাদিয়ার নামে সুক্ষভাবে নিরীহ সদস্যদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন এই বিচার আপনাদের হাতে তুলে দিলাম।