মোঃ আসাদুজ্জামান ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং ৩০৮ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। বোর্ড সূত্র অনুযায়ী, এ বছর খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা চ্যালেঞ্জ করেছিল। বিষয়ভিত্তিক আবেদনের ক্ষেত্রে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সর্বাধিক আবেদন জমা পড়েছিল। এই ফলাফল ঘোষণার মাধ্যমে,...
179
মোঃ আসাদুজ্জামান
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং ৩০৮ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।
বোর্ড সূত্র অনুযায়ী, এ বছর খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা চ্যালেঞ্জ করেছিল। বিষয়ভিত্তিক আবেদনের ক্ষেত্রে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সর্বাধিক আবেদন জমা পড়েছিল। এই ফলাফল ঘোষণার মাধ্যমে, মূল পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় এক মাস পর শিক্ষার্থীদের ফল পরিবর্তন সংক্রান্ত উদ্বেগ দূর হলো।