1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঋণের চাপে ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

বদরুজ্জামান (বিপ্লব)ৎফুলবাড়ী 
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
  • 101 Time View
165

বদরুজ্জামান (বিপ্লব)ৎফুলবাড়ী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তারিখ: ০৩ নভেম্বর ২০২৫ইং কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে ঋণের ভারে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি পরিবারের অজান্তে সকালে নিজ বসতবাড়ির টয়লেটের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

পরে পরিবারের সদস্যরা টয়লেটে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিকেলে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026