
মাহিন আহাম্মেদ কুলিয়ারচর
আজ ২৭ সে অক্টোবর সকাল ১১ ঘটিকায়, কুলিয়ারচরে পালিত হয় যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করা হয় শোভাযাত্রা, রেলী, ও আলোচনা সভা।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, জনাব মোঃ শরীফুল আলম সাহেব।৫৪ টি ওয়ার্ড ব্যানার হাতে মিছিল নিয়ে এসে, নিজেদের ইউনিয়নের সাথে অবস্থান করে কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ের পাশে।
এক এক করে সকল ইউনিয়ন নেতা কর্মীরা তাদের স্ব স্ব ইউনিট নিয়ে একত্রিত হওয়ার পর, সকল ইউনিয়ন এক সাথে, উপজেলার ব্যানারে বিশাল এক রেলী বের হয়।যা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বাজারের চৌরাস্তার মোর নিয়ে থানার মোর হয়ে বিএনপির কার্যালয়ে পৌঁছায়। দ্বিতীয় অধিবেশনে, বিএনপির কার্যালয়ে মিলাদ ও দিকনির্দেশনা মূল্যক আলোচনা হয়।উক্ত আলোচনা সভায় মুল্যবান বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতা কর্মী বৃন্দ।