
মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বিকেল ৪টয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্কুল প্রতিষ্ঠান চলাকালীন সময়ে পাশে ও মাঠে বহিরাগতদের মাদকদ্রব্য সেবন এবং মাদক উদ্ধার ও চোরাচালান বন্ধ ও ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়কে যানজটমুক্ত নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) আনোয়ার হোসেন, কাশিপুর বিওপি ক্যাম্প কমান্ডার সনাতন,শিমুল বাড়ি ক্যামকমান্ডার নরেশ , ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির আব্দুল মালেক, বাংলাদেশ নাগরিক পার্টির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলুসহ অনেকে।