1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

উপজেলার নির্বাহী কর্মকর্তার বিদায় চিরকুট সম্মানিত ফুলতলাবাসী

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 148 Time View
232

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসসালামু আলাইকুম। আমি তাসনীম জাহান, আপনাদের উপজেলা নির্বাহী অফিসার। ঐতিহ্যবাহী এ উপজেলায় আজ আমার শেষ কর্মদিবস। সদাশয় সরকারের নির্দেশনা মোতাবেক আমি অন্যত্র বদলি হয়েছি। প্রিয় উপজেলাবাসী, কালের হিসেবে ২ বছর ৪ মাস হয়তো তেমন দীর্ঘ কোনো সময় নয়। তবে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এতটুকু সময়ও অর্থবহ হয়ে উঠতে পারে। এ বিষয়টি আপনাদের এ ঐতিহ্যবাহী জনপদে চাকরি করার সৌভাগ্যক্রমে খুব ভালোভাবে উপলব্ধি করেছি। সরকারের প্রত্যেকটি কাজ করতে গিয়ে উপজেলাবাসীর অকুণ্ঠ সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি। গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালোকাজের প্রশংসা করার মাধ্যমে কিভাবে একজন কর্মকর্তাকে উৎসাহিত করতে হয়, তা আপনাদের কাছ থেকে শিখেছি। সে জন্যই এ সময়টিতে উপজেলার উন্নয়নের জন‍্য কাজ করেছি। কতটুকু পেরেছি, তার মূল্যায়ন করবেন প্রজাতন্ত্রের মালিক, তথা এ অঞ্চলের জনগণ।মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি একজন অতি সাধারণ ব্যক্তিকে আপনাদের ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই এ উপজেলায় কর্মরত সরকারি ও বেসরকারি দপ্তরের আমার সকল প্রাণপ্রিয় সহকর্মীকে, তাদের কর্মনিষ্ঠ ও যথোপযুক্ত সমর্থনের জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা অত্র অঞ্চলে দায়িত্বরত সকল সাংবাদিকদের।সম্মানিত জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃত্ব, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধিগণ, তরূণ প্রজন্ম, কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষ, সকল পেশাজীবী নাগরিকসহ আপামর জনতার প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের ভালোবাসার প্রতিদানে যতটুকু সেবা করার সুযোগ ছিলো,তার পুরোটা হয়তো কর‍তে পারিনি। সনামধন্য এ উপজেলায় আমার কর্মকালে আপনাদের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি কোনো সফলতা থাকে, তা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব। আর সকল ব্যর্থতার দায় পুরোটাই আমার ব্যক্তিগত। পরিশেষে, অনুরোধ রইলো নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে আপনারা একইভাবে ভালোবাসবেন ও সমর্থন করবেন, যেন তিনি আপনাদের আস্থা ও সহযোগিতা নিয়ে এ উপজেলাকে আরও সমৃদ্ধ ও উন্নত একটি জনপদে পরিণত করতে পারেন।ভালো থাকুক ফুলতলা ভালো থাকুক ফুলতলার জনগণ।বিদায় আসসালামু আলাইকুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026