1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

উত্তরাঞ্চলে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুদান দ্বিগুণ করল সরকার

অপু দাস, রাজশাহী
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 151 Time View
267

অপু দাস, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দেশে হৃদরোগ এখন অন্যতম স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুহারের প্রধান কারণ উল্লেখ করে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, হৃদরোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও উন্নত চিকিৎসা সেবায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ‘হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সম্প্রসারণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব জানান, উত্তরাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবায় ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করতে বার্ষিক সরকারি অনুদান এক কোটি থেকে দুই কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ বেতন এবং ৬০ শতাংশ চিকিৎসা সরঞ্জাম ও সেবার মানোন্নয়নে ব্যয় করা হবে।

তিনি বলেন “হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই ফাউন্ডেশনের মহতী উদ্যোগকে এগিয়ে নিতে যাঁরা অবদান রাখছেন, তাঁদের নামে ইউনিট করা যেতে পারে। পাশাপাশি ফাউন্ডেশনের আজীবন সদস্য সংখ্যা ও চাঁদার পরিমাণ বাড়াতে হবে, যাতে সেবার পরিধি আরও বিস্তৃত করা যায়। আমিও ফাউন্ডেশনের সদস্য হতে আগ্রহী।”সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ও প্রধান পরামর্শক অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য এনামুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত আলী। বক্তব্য দেন নির্বাহী সদস্য ডা. মো. ওয়াসিম হোসেন।

সভায় জানানো হয়, ১৯৭৮ সালে সরকারি সহায়তায় প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৮৪ সালে রাজশাহীতে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১৯৯২ সালে সমাজসেবক ও চিকিৎসক ডা. মো. আব্দুল খালেক ৩১.৪৫ শতক জমি দান করে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। ২০১৮ সালে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় আধুনিক পাঁচতলা হাসপাতাল ভবন নির্মিত হয়।

বর্তমানে হাসপাতালটিতে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, আইসিইউ, সিসিইউসহ উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।সভায় বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে ফাউন্ডেশনকে আরও আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল দিয়ে সমৃদ্ধ করতে হবে।তাঁরা আশা প্রকাশ করেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলের কোটি মানুষের জন্য হৃদরোগ চিকিৎসা এখন হবে আরও সহজলভ্য, উন্নত ও কার্যকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026