1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

উখিয়ার রত্না পালং রোডের বেহাল দশা, স্থানীয়দের প্রশাসনের হস্তক্ষেপের জোর দাবি

ফরিদ আলম সিকদার (কক্সবাজার) 
  • Update Time : রবিবার, এপ্রিল ২০, ২০২৫,
  • 173 Time View
132

ফরিদ আলম সিকদার (কক্সবাজার) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার জেলার উখিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক রত্না পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের রোডের বেহাল অবস্থা এখন যেন চরম ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা এই রাস্তাটি ব্যবহার করেন। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পরিণত হয় ছোটখাটো নদীতে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, কখনও কখনও প্রাণহানিও ঘটছে। ভাঙা রাস্তায় যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি পায়ে হেঁটে চলাও হয়ে উঠেছে মরন ফাঁদ পার হওয়ার মতো।

রত্নাপালং ইউনিয়নের, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার বেহাল দশা ভুক্তভোগী হাজার স্কুল শিক্ষার্থী এবং দক্ষিণ রত্না,রুহুল্লার ডেবা,কামারিয়ার বিল,গয়ালমারা,চাকবৈঠা সহ পার্বত্য জেলায় সংযোগস্থল যাওয়ার হাজার হাজার মানুষ যাতায়াতের অনন্য পথ।

দীর্ঘদিন যাবত রাস্তাটি এমন বেহাল অবস্থায় থাকায় জনতের ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র ৫০ গজের মতো জায়গার এই রাস্তাটি যেন ৫০০০ গজের জায়গার দু:খ বহন করে।

তা ছাড়া,এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ হাজারো লোকের চলাচল। রাস্তাটি অকেজো হওয়ায় ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার সৃষ্ট গর্তে পানি জমে থাকে। বিশেষ করে রাস্তার দু-পাশে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার জন্য নালা না থাকায় বৃষ্টি হলে হাটু পরিমাণ পানি এবং কাদা হয়। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের সেই কাদা পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হলে অনেক ভোগান্তির সৃষ্টি হয়।

একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত সরকার শুধু আশ্বাস দিয়েই গেছে, বাস্তবায়নে ছিল না কোনো দৃশ্যমান উদ্যোগ। আমরা এই সড়কের উন্নয়নের জন্য বহুবার আবেদন করেছি, কিন্তু তা আলোর মুখ দেখেনি।”

স্থানীয় শিক্ষার্থীরাও জানান, “এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করতে হয়। বৃষ্টির দিনে স্কুলে পৌঁছাতে অনেক কষ্ট হয়। অনেক সময় পড়ে গিয়ে আহতও হয়েছি।”

অতএব, বর্তমান সরকারের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন—উখিয়ার এই গুরুত্বপূর্ণ রত্না পালং রোডের দ্রুত সংস্কার করা হোক। জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026