1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আল মোমিন পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫,
  • 149 Time View
137

আব্দুল্লাহ আল মোমিন পাবনা জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট ৮ দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছেন কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় এ আন্দেলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজেস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ধরে পোষ্ট অফিস মোড় প্রদক্ষিন শেষে আবারো ক্যাম্পাসে এসে তাদের অবস্থান কর্মসূচীতে যোগদান করেন।

৮ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে-১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।

২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কৃষি কর্মকর্তা হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করণ করতে হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।

৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষি বিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরির ক্ষেত্রে ন্যূন্যতম ১০ গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে।

৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠে সংযুক্তির ভাতা প্রদান করতে হবে।

৮. উপ সহকারী কৃষি কর্ম কর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর‌্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা দাবি আদায় না করে এক জনও ক্লাসে ফিরতে চাননা । তাতে তাদের যেকোন ধরনের প্রতিকূলতাকে পরাভূত করতে তারা সদা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026