1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠকে বসলো বাংলাদেশ গণধিকার পরিষদ

এস এম ফয়সাল রহমান স্টাফ রিপোর্টার। 
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫,
  • 153 Time View
136

এস এম ফয়সাল রহমান স্টাফ রিপোর্টার। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণঅধিকার পরিষদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় সভা!

আজ ২৩ এপ্রিল-২০২৫ রোজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে চলমান রাজনীতি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ইালামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, গণঅধিকার পরিষদের পক্ষে নেতৃত্ব দেন ভিপি নুরুল হক নুর।

সংলাপে সংস্কার, নির্বাচন, নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে নিন্মোক্ত সিদ্ধান্তসমূহ মতবিনিময় সভায় সিদ্ধান্তসমূহ-১. আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই।

২. জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন সম্পন্ন করা।৩. গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের, টাকা পাচারকারীদের দ্রুত বিচার।৪. আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র তৈরীর ব্যাপারে ঐকমত্য হওয়া। যাতে ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হয়।৫. নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ইসলাম ও ধর্মবিরোধী সকল সুপারিশ বাতিল করতে হবে।৬. পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের সাথে রাজনৈতিক সংলাপ চলছে।

গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, জনাব নুরুল হক নুর-সভাপতি জনাব ফারুক হাসান-মুখপাত্র জনাব হাসিবুর রহমান-উচ্চতর পরিষদের সভাপতি জনাব এডভোকেট নুরে এরশাদ-উচ্চতর পরিষদের সভাপতি।

জনাব হাসান আল মামুন-সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাকিব হোসেন-উচ্চতর পরিষদের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত আছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই,

অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমাদ আব্দুল কাইউম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026