1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইরানে আগুন উৎসবে ২১ জনের মৃত্যু, আহত ৬,৪১৯_

মাহমুদুল হাসান ( আঃ কাদির ) বিশেষ প্রতিনিধি, 
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 146 Time View
79

মাহমুদুল হাসান ( আঃ কাদির ) বিশেষ প্রতিনিধি, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাহারশানবে সুরি’ আগুন উৎসব উদযাপনকালে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬,৪১৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাজধানী তেহরানে পবিত্র রমজানের ইফতারের পরই মূলত এ উৎসব শুরু হয়। অংশগ্রহণকারীরা আগুন জ্বালিয়ে তার ওপর লাফ দেয় এবং আতশবাজি, ফ্ল্যাশবুম ও ঘরে তৈরি বিস্ফোরক ব্যবহার করে।

যদিও তেহরান পুলিশ বিভাগ সতর্ক করে বলেছিল যে, ড্রোন নজরদারির মাধ্যমে বিস্ফোরক ব্যবহারের ওপর কড়া নজর রাখা হবে। তা সত্ত্বেও এ ধরনের ক্ষতিকর উপকরণের কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ইরানের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানায়, দেশজুড়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৬,৪১৯ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তেহরান, পূর্ব আজারবাইজান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে সবচেয়ে বেশি আহতের সংখ্যা রেকর্ড করা হয়েছে।

এর আগে সকালে কর্তৃপক্ষ ১৯ জন নিহত এবং ৫,৫৬৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল।

ইরান মূলত সৌর হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে। যা সূর্যের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত। এই ক্যালেন্ডার অনুযায়ী ‘চাহারশানবে সুরি’ বসন্তের আগমনের প্রতীক হিসেবে নওরোজ (ফারসি নববর্ষ) উদযাপনের ঠিক আগের বুধবার রাতে পালিত হয়।

এই উৎসবটি শিশু ও তরুণদের মধ্যে জনপ্রিয় হলেও এর অংশ হিসেবে আগুনের ওপর লাফ দেওয়া, আতশবাজি এবং ঘরে তৈরি বিস্ফোরক ব্যবহারের কারণে প্রতি বছর বহু মানুষ হতাহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026