1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইয়াবা উদ্ধারের অভিযানে একজন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫,
  • 191 Time View
140

টেকনাফ শাহপরীরদ্বীপে ইয়াবা উদ্ধারের অভিযানে আব্দু সুফি (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ব্যাক্তি পাচারকারী বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় এক লাখ ৬০ হাজার ইয়াবা ও ১জনকে আটক করা হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিহত ব্যক্তি শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে। শনিবার সকাল ১০ টার দিকে শাহপরীরদ্বীপে সাগরে ইয়াবা উদ্ধার ও এক পাচারকারী নিহতের বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম উল হক জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে ট্রলারে চোরাকারবারিদের একটি মাদকের চালান পাচারের খবরে বাংলাদেশ কোস্টগার্ডসহ যৌথ অভিযানে যায়।

মাদক নিয়ে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া নৌ ঘাট দিয়ে প্রবেশকালে কোস্ট গার্ডের টহল ওই বোটটিকে থামার সংকেত দিলে, সংকেত অমান্য করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালাতে শুরু করে। এসময় কোস্ট গার্ড দুই পাচারকারীসহ ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে টেকনাফে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।’

নিহতের ভাই আবদুল করিম বলেন, আমার ভাইকে সাঁতরিয়ে পালানোর সময় মারধর করলে পানি খেয়ে মারা যায়।এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিব এবং আমার ভাই যদি অপরাধী হয়ে থাকলে আটক করে নাই কেন? আমাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করা হোক।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা প্রণয় রুদ্র বলেন, ‘দুপুর ২ টার দিকে এক ব্যাক্তিকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে তাঁর মৃত্যু হয়।’ তার শরীরে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার শরীরে প্রচুর পানি জমা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026