1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা রক্ষায় বগুড়ার শিবগঞ্জ বিএনপি’র ব্যতিক্রমী দৃষ্টান্ত

ইউসুফ আলী, 
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 154 Time View
127

ইউসুফ আলী, 

৩০ আগস্ট-২০২৫, শনিবার-
ইসলামের দাওয়াতের আলোকবর্তিকা ইমাম/খতিব ও মুয়াজ্জিনরা, যারা মসজিদের মিনার থেকে আল্লাহর ডাক পৌঁছে দেন মানুষের অন্তরে, তাদের সম্মান জানাতে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো অভূতপূর্ব ওলামা-মাশায়েখ সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে, শরীর ভিজিয়ে সমাবেশে অংশ নেন প্রায় তিন হাজার ওলামা-মাশায়েখ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১,০৬৮টি জামে মসজিদের খতিব/ইমা ও মুয়াজ্জিনরা বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয়ে যে দৃশ্য সৃষ্টি করলেন, তা শিবগঞ্জের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। মসজিদের উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিনদের দুঃখ-কষ্ট, সামাজিক মর্যাদা ও তাদের পাশে বিএনপি কীভাবে দাঁড়াবে, এসব নিয়েই ছিল মূল আলোচনা।
পবিত্র কোরআন মাজিদ তেলোয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। তিনি বলেন,
ইমাম-মুয়াজ্জিনদের কণ্ঠস্বরেই এ ভূখণ্ডে ভোর হয়, সন্ধ্যা নামে। তাদের সম্মান রক্ষা করা শুধু দায়িত্ব নয়, বিএনপির অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে আলেমদের সম্মানের জায়গায় রেখেছেন। তাদের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের ওলামা-মাশায়েখদের সম্মান করেন, ভালবাসেন। ইসলামকে মনে-প্রাণে লালন করেন। পক্ষান্তরে স্বৈরাচার হাসিনা আলেমদের উপর সীমাহিন জুলুম-নির্যাতন করেছে। এজন্যই মহান আল্লাহ’র রহমতে হাসিনা কার্গো বিমানে পালাতে হয়েছে। সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে হিসাবে আলেমদের সম্মানিত করতে পেরে আমরা বিএনপি পরিবার গর্বিত।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ সকল ইমাম/খতিব-মুয়াজ্জিনদের সর্বোচ্চ সম্মাননা ও পাঁশে থাকবেন বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহাসিক মাজার মসজিদের খতিব হযরত মাওলানা ইমদাদুল হক। তিনি বিএনপির এই উদ্যোগকে ‘ধর্ম ও সমাজ রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

বিশেষ অতিথি ছিলেন মহাস্থান মাহী সওয়ার মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026