1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৮:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আলু ক্ষেতে কৃষকদের সঙ্গে শেখ আব্দুল্লাহ: জানালেন বিএনপির ‘কৃষি কার্ড’ ও আগামীর পরিকল্পনার কথা

আমজাদ হোসেন মিঠু নিজস্ব প্রতিবেদক,(মুন্সিগঞ্জ) 
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 133 Time View
209

আমজাদ হোসেন মিঠু নিজস্ব প্রতিবেদক,(মুন্সিগঞ্জ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাধারণ কৃষকদের মাঝে গিয়ে বিএনপির পরিকল্পিত ‘কৃষি কার্ড’ ও কৃষি ভাবনার কথা তুলে ধরেছেন মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর এলাকায় আলু ক্ষেতে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে সময় কাটান।
কৃষি কার্ড ও ন্যায্য মূল্যের প্রতিশ্রুতি
এ সময় শেখ আব্দুল্লাহ জানান, কৃষকদের ন্যায্য মূল্যে বীজ ও সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‘কৃষি কার্ড’ চালুর বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে কৃষকদের সার বা বীজের জন্য কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
কৃষকের সাথে মাঠে কাজ ও খাওয়াদাওয়া
ভিন্নধর্মী এই প্রচারণায় শেখ আব্দুল্লাহ কেবল বক্তব্যেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি নিজেই আলু ক্ষেতে নেমে কৃষকদের সঙ্গে কাজে হাত দেন। কাজ শেষে মাঠের পাশেই বসে সাধারণ কৃষকদের সঙ্গে দুপুরের খাবার সেরে নেন তিনি। নেতার এমন সাদামাটা আচরণ ও পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।
কৃষকদের উদ্দেশ্যে শেখ আব্দুল্লাহ, এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন এবং ছিলেন মোহাম্মদ হায়দার আলী সাধারণ সম্পাদক সিরাজদিখান উপজেলা বিএনপি.
উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের ও কৃষকের দল। ধানের শীষের সরকার মানেই কৃষকের মুখে হাসি। আমরা ক্ষমতায় আসলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকের হাতে সুফল পৌঁছে দেব।”
এই কার্যক্রমে স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং দক্ষিণ তাজপুর এলাকার বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026