1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আলমডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী সাদ্দামের আর এক সহযোগী অবৈধ অস্ত্র ও মাদকসহ আটক

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : সোমবার, এপ্রিল ২১, ২০২৫,
  • 325 Time View
133

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শীর্ষ সন্ত্রাসী সাদ্দামের আর এক সহযোগী ওয়ান শ্যুটারগান ও চাইনিজ কুড়ালসহ আলমডাঙ্গা থানা পুলিশের আটক করেছেন। গত ২০ /৪/২৫ দিবাগত আনুমানিক রাত এগারো ৩০ মিনিটে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার আব্দুল আলিম আলমডাঙ্গার রাধিকাগন্জের আব্দুর রহিমের ছেলে। গত ৮ই এপ্রিল রাতে পুলিশর অভিযানে ওয়ান শ্যুটারগান, দেশীয় অস্ত্র ও মাদকসহ এলাকার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম (৩২) ও তার সহযোগী আতাউর রহমান রকিকে (৩২) পুলিশ গ্রেফতার করলেও আলিমসহ কয়েকজন পালিয়ে গিয়েছিলো।

জানা যায় উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আবদুল মজিদের একমাত্র ছেলে সাদ্দাম এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী। সে এলাকার বেশকিছু ব্যক্তির সহযোগিতায় মাদক ব্যবসা করে আসছিলো। সাদ্দামকে ধরতে অনেকবার অভিযান চালিয়েছে আলমডাঙ্গা থানা। পুলিশের লাগাতার অভিযানে অবশেষে ৮ই এপ্রিল রাতে হাড়গাড়ী মুরগী থেকে তাকে ও তার এক সহযোগী রকিকে গ্রেফতার করে আলমডাঙা থানা পুলিশ।সে সময় তার কাছ থেকে ওয়ান শ্যুটারগান একটা রামদা, চাইনিজ কুড়াল, ও ৫২ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় সম্প্রতি এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী, মাদকব্যবসায়ী ও অস্ত্রবাজসাদ্দামকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছি। সাথে তার সহযোগী রকিকেও গ্রেফতার করা হয়েছিল। সেই অভিযানকালে সাদ্দামের অন্যতম সহযোগী আব্দুল আলিম পালিয়ে গিয়েছিলো। তাকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যহত ছিল। এরই এক পর্যায়ে রোববার আনুমানিক রাত এগারোটা ত্রিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল আলিমকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এস আই কাজী শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ আব্দুল আলিমকে গ্রেফতার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026