1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আম্বিয়া চৌকির উপর কম্বল দিয়ে ঢাকা মৃ ত অবস্থায় শুয়ে আছে

বিশেষ প্রতিবেদন
  • Update Time : বুধবার, এপ্রিল ২৩, ২০২৫,
  • 183 Time View
132

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাসন থানাধীন ১৭ নং ওয়ার্ড মোগড়খাল সাকিনস্থ মৃত মাসুম এর মালিকানাধীন ভিকটিমের ভাড়া বাসা রুমের মধ্যে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ ঘটনার বিষয়ে জানা যায় ভিকটিম মৃত আম্বিয়া(৩২) পিতা মোঃ আমজাদ হোসেন, মাতা: মোসাম্মৎ হাসিনা বেগম,স্থায়ী গ্রাম:ঝলঝলি,থানা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।ভিকটিম তার স্বামী মোঃ রাব্বানীর সাথে বর্তমান ঠিকানায় বসবাস করে হারিকেন রোডে একটি সাব কন্টাক্ট গার্মেন্টসে চাকরি করতো এবং ভিকটিমের স্বামী মোঃ রাব্বানী একটি রোড কারখানায় কাজ করত।অদ্য ২৩/০৪/২৫ ইং তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় ভিকটিমের স্বামী ভিকটিমকে রুমে রেখে রুমের দরজায় তালা দিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। পরবর্তীতে রাত অনুমান ১৯.০০ ঘটিকার সময় পাশের রুমের ভাড়াটিয়ারা ভিকটিমকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে বাসন থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে বাসন থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় রুমের তালা ভেঙে দেখা যায় ভিকটিম মোসাঃ আম্বিয়া চৌকির উপর কম্বল দিয়ে ঢাকা মৃত অবস্থায় শুয়ে আছে।বাসন থানার এসআই দুলাল চন্দ্র সাক্ষীদের উপস্থিতিতে ভিকটিমের মৃতদেহর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ সদর হাসপাতাল গাজীপুর প্রেরণ করেন।

নিহতঃ মৃত মোসাম্মৎ আম্বিয়া(৩২) উদ্ধারঃ ভিকটিমের মৃতদেহ। পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাঃ এস আই দুলাল চন্দ্র মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মন্তব্যঃ ভিকটিমের স্বামী কর্তৃক ভিকটিমকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।আন্তরিক শ্রদ্ধান্তে,,উপ-পুলিশ কমিশনার অপরাধ উত্তর বিভাগ,জিএমপি, গাজীপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026