1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আমরা ভোলাবাসী’র সদস্যসচিব হলেন ওয়ারেন্ট ভুক্ত আসামি অমি, নিন্দার ঝড়

ইমন রহমান ভোলা
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫,
  • 100 Time View
141

ইমন রহমান ভোলা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি মীর মোশারেফ অমিকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে ‘আমরা ভোলাবাসী’র কমিটি। সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে অমির মতো একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে রাখা নিয়ে ভোলাবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ভোলা জেলা বিএনপি ও ‘আমরা ভোলাবাসী’ কমিটির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, মীর অমি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এই বিষয়টি আমার জানা ছিল না। তবে  এ ব্যাপারে আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে কোন ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করবেন বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৩ মে শনিবার অমিকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

জানা গেছে, অমি মীর সিটি নামে একটি কোম্পানির পরিচয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা জানান, মীর সিটি নামের কোম্পানির অফিসে তারা প্রেসার দেয়ার পর উত্তরা থেকে মোহাম্মদপুর অফিস স্থানান্তর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভোলার এক সচেতন নাগরিক জানান, অমি আওয়ামী লীগের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শেল্টারে সামাজিক কার্যক্রম পরিচালনার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এখন ভোলা সদরে বাড়ি এক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা তাকে শেল্টার দিচ্ছে।

আমরা ভোলাবাসী সংগঠনের সদস্যসচিব হওয়ার পর এসব আলোচনা এখন ভোলার সব জায়গায়। শনিবার আগামীর ভোলার এক বিজ্ঞপ্তিতে সদস্যসচিব অমির নাম কিংবা স্বাক্ষর ছিল না। জানা গেছে, অমিকে শীঘ্রই সদস্যসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026