1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আজ মীরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন হয়েছে

হারাধন চক্রবর্তী চট্টগ্রাম 
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 246 Time View
205

হারাধন চক্রবর্তী চট্টগ্রাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মীরসরাই উপজেলা সদরে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। মীরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া গ্রামে উক্ত পাঠাগার ও শিল্প সাহিত্য কেন্দ্র শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বাংলাদেশের প্রবীণতম সাংবাদিক এম এ মালেক। তিনি তাঁর বক্তব্য প্রদানকালে বলেন নিজের জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোন বিকল্প নাই। সকলেই নিজ পরিবার নিজের সন্তানদের পাশে রেখে সুশিক্ষা দিতে পারলেই আত্মতৃপ্তির পাশাপাশি নিজের পরিবারের কল্যানের মধ্য দিয়ে দেশের কল্যাণ ও হয়ে থাকে। আমাদের সকলকেই সমাজ ও দেশের কল্যাণে বই পড়া, সাহিত্য সংস্কৃতি চর্চায় এগিয়ে চলার ব্রত গ্রহন করলেই এই দেশ আরো সুন্দরতম উজ¦ল সম্ভাবনার পথে এগিয়ে যাবে।

মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছারের সভাপতিত্বে কবি রায়হানা হাসিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও কথা সাহিত্যিক রাশেদ রউফ, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার প্রখ্যাত সাংবাদিক হাসান আকবর, মীরসরাই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নীল কলম সাহিত্য সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরী, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, প্রফেসর বোরহান উদ্দিন,মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামশেদ আলম,

প্রফেসর আক্তারুজামান, বাবু নারায়ন সরকার, কবি শুক্কুর চৌধুরী, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি ও লেখিকা মারজিয়া খানম, আলমগীর হোসেন, সুমি দাশ, শিরিন আফরোজ, মাহবুবা ছন্দা, কবি সুবর্ণা চক্রবর্তি, দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেম মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, নাছির উদ্দিন, আবু সাঈদ ভূঞা, জাবেদ হোসাইন, এম এ মামুন, ডা. জসিম উদ্দিন, ডা: সালাউদ্দিন, জাসাস নেতা সেলিম উদ্দিন, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, জাফর ইকবাল, লিটন, সাইফুল ইসলাম খোকন, মাষ্টার হোসাইন সবুজ, মাওলানা আলাউদ্দিন, মাষ্টার মাজহারুল হক, জলিল মাষ্টার, আক্তার হোসেন চৌধুরী, নিজামুল হক মানিক, গিয়াস উদ্দিন জাহেদ, চৌধুরী বোরহান উদ্দিন, কবি বিটন বড়–য়া, তাছলিমা চৌধুরী সুরভী, তাছনিম মাহবুব তানহা, সাংবাদিক সাফায়াত মেহেদী, আব্দুল মান্নান রানা, এমদাদুল হক ভূঞা, নাছির উদ্দিন ভূঞা, মীর হোসেন, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতী বাংলাদেশ মীরসরাই স্টাফ রিপোর্টার হারাধন চক্রবর্তী। অনুষ্ঠানে কবি ও ছড়াকার রাশেদ রউফ এর কন্ঠে সুকুমার রায়ের ছড়া সহ অনেকে স্বরচিত ও গুণী কবিগনের কবিতা আবৃত্তি সবাইকে বিমুগ্ধ করে।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি পাঠাগারের শুভ উদ্বোধন, ফলক উম্মোচন, দোয়া মোনাজাত, পদচিহৃ চত্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিগন পাঠাগারে বই উপহার প্রদান করেন। রনজিত ধর ও নন্দিতার কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি হয় বৃক্ষ বনজ ও ঔষধি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে। ছোট্ট বন্ধুরা পরিবেশন করে দেশের গানের সাথে দলীয় নৃত্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026