1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আগে সংস্কার, পরে নির্বাচন: তানিয়া রব। 

মোঃ জামাল উদ্দিন:
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫,
  • 142 Time View
101

মোঃ জামাল উদ্দিন:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আগে সংস্কার, পরে নির্বাচন’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কমলনগরের হাজিরহাট বাজারের পালকি কমিউনিটি সেন্টারে জেএসডির যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

আগামী ০২ মার্চ পতাকা দিবসের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

প্রধান. অতিথির বক্তব্যে তানিয়া রব বলেন, এখনও রাষ্ট্র নিয়ে নানান রকমের দুশ্চিন্তা যাচ্ছে।

আগে রাষ্ট্র নিরাপদ হোক, তারপরে নির্বাচন হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, দুর্বৃত্তায়নের কারণে ভোটের পদ্ধতি নষ্ট হয়েছে, সেই সিস্টেমগুলোকে যদি সংস্কার করা না হয়, তাহলে আমার-আপনার কারও ভোটের কোনো দামই থাকবে না।

আমাদের পছন্দের প্রার্থীও নির্বাচন করতে পারব না। সংস্কারের বিষয়টি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় রয়েছে, জনগণকেও সংস্কারের দাবি তুলতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে যে খেলা চলছে, সেখানে কিন্তু আরও ষড়যন্ত্র হচ্ছে।

সেই ষড়যন্ত্রের বেড়াজালে রাষ্ট্রটি পথ হারাবার জায়গা রয়েছে।

এজন্য প্রত্যেককে সজাগ হতে হবে। আগে সংস্কার তারপরে নির্বাচন।

বক্তব্যের শুরুতে জেএসডি সিনিয়র সহ-সভাপতি বলেন, আ স ম আব্দুর রব একক দল থেকে এ রামগতি-কমলনগরে তিনবার এমপি হয়েছেন।

আমাদের দল রয়েছে। আগে দলকে জাগিয়ে তুলতে হবে, জোট-ভোট পরে চিন্তা করি।

জেএসডি কমলনগর উপজেলা সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি. ছিলেন জেএসডি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন রোমান, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী মিঠু, কমলনগর উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রামগতি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কমলনগর উপজেলা কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, জেএসডি নেতা আলতাব হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম মেম্বার, শ্রমিক জোটের উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদ, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল, যুবনেতা এমএএইচ রিয়াজ, রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, জেএসসি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026