1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ 

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 203 Time View
313

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়র উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে, তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি। মাহফুজ আলম আরো বলেন,, অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে । যারা অতীতে আমাদের ছাত্র-জনতাকে হত্যা করেছে, গুম-খুনে জড়িত ছিল। তাদের সবাইকে বিচারের মুখোমুখী করা হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী কালীন সরকার অনেক দূর এগিয়েছে জুলাই সনদে সাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে শেখ হাসিনাকে উৎখাত করে আমরাএকটি নতুন সরকার গঠন করেছি। এ সরকারের কাজ হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার মতামতের মূল্য থাকবে, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

গুম-খুনের মতো কালো অধ্যায় আর ফিরে আসবেনা। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহ্ফজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মোঃ আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, জামায়েতের নেতা আবুল হোসেন মাস্টার, ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, পৌর সভাপতি হাজী মোহাম্মদ মহসীন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ, উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি বাবু সমীর রঞ্জন সাহা সহ বিভিন্ন স্তরের প্রতিনিধি।

সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন তিনি। পরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে স্বাক্ষাৎ করন এবং দুপুরে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন । এ সময় তার বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, ও বড় ভাই জাতীয় নাগরিক পাটির যুগ্ন আহবায়ক মাহবুব আলমসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026