1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আগামীকাল মাতৃভূমিতে আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মোঃ খলিলুর রহমান খলিল
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 90 Time View
83

মোঃ খলিলুর রহমান খলিল

আগামীকাল ২৭ আগস্ট বুধবার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাছিরাবাদ গ্রামে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সরকারি সফরসূচির তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টায় রাজধানীর বারিধারাস্থ নিজ বাসভবন থেকে তিনি নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে পৌছাবে।

বুধবার দুপুর ১২টা নাগাদ তিনি মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শনে যাবেন। নদীভাঙনের ভিটেমাটি হারা অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং তাদের দুর্দশার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। জানা যায়, তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবস্থা নিবেন।

বিকেল ৩টায় নবীনগরের শ্যামগ্রামে নাসিরাবাদে নিজ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নিজ গ্রাম ত্যাগ করবেন।

স্থানীয়দের মতে, উপদেষ্টা শারমীন এস মুরশিদের বরাবর নদীভাঙনে সর্বস্ব হারানো এলাকাবাসী স্মারকলিপি প্রদান করবেন ।

নবীনগর উপজেলা প্রশাসন “মাননীয় উপদেষ্টাকে বরণ করে নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026