1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
হালদা নদীতে ৪০তম বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

হালদা নদীতে ৪০তম বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে
66

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):

 

এশিয়ায় অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসমান অবস্থায় আরো একটি বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার বেলা ১২টার দিকে মৃত ডলফিনটা উদ্ধার করা হয়। এটি এ পর্যন্ত হালদা নদী থেকে উদ্ধার হওয়া ৪০তম মৃত ডলফিন। চলতি বছর এ পর্যন্ত ৩টি মৃত ডলফিন হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩.৩৯০ কেজি।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নদীতে জোয়ারের সময় এটি কর্ণফুলীর মোহনা অথবা কাছাকাছি কোনো স্থান থেকে ভেসে আসতে পারে। দুপুরে নদীর আজিমের ঘাট এলাকায় পানিতে মৃত একটা ডলফিন ভাসতে দেখে স্থানীয় রোসাঙ্গীর আলম নামের এক স্বেচ্ছাসেবী আমাদের বিষয়টি অবহিত করেন। সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটাকে স্থানীয়দের সহায়তায় তীরে উদ্ধার করে নিয়ে আসি। এ সময় ডলফিনের শরীরে আঘাতজনিত কোনো চিহ্ন দেখিনি। ধারণা করছি, নদীতে দুষণজনিত কারণে ডলফিনের মৃত্যু হতে পারে।

পরে সেটি স্থানীয় লোকজনের সহায়তায় মাটিচাপা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, হালদা গবেষক ড.মো.শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে একের পর এক ডলফিন ও মাছের মৃত্যু নদীর জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। নদী দুষণের হাত থেকে এই নদীকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে বিপন্ন

গাঙ্গেয় প্রজাতির ডলফিনের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার শংকার পাশাপাশি নদীর মা মাছের প্রজননক্ষেত্রও ক্ষতির মুখে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট