সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হলে মুন্সিগঞ্জের সকল মানুষের ভাগ্য বদলে যাবে -অধ্যাপক এবিএম ফজলুল করীম
75

আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি

মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মুন্সিগঞ্জ জেলা জামায়েতের সাবেক আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বই একটি এলাকার প্রকৃত উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। যদি মুন্সিগঞ্জে-২ আসনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে দুর্নীতি কমে যাবে এবং সেবা নিশ্চিত হবে ।জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারে পাবে অগ্রাধিকার, ফলে জীবনমান দ্রুত উন্নত হবে। অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান-সব ক্ষেত্রে আসবে দৃশ্যমান পরিবর্তন।তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের আস্থা ফিরে আসবে। অতএব, সৎ নেতৃত্বই মুন্সিগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের সর্বোত্তম পথ। তাই আগামী নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টংঙ্গিবাড়ি উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, মুন্সিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান এমএ সাজ্জাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী টংঙ্গিবাড়ি উপজেলার প্রচার সম্পাদক মোঃ লিটন সরকার, পাঁচগাও ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি মুস্তাকিম ফকির সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ।

Leave a Reply