1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে সদ্য মুসলিম হাওয়া গৃহবধুর অনশন  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে সদ্য মুসলিম হাওয়া গৃহবধুর অনশন 

মাসুদ রানা,স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
57

মাসুদ রানা,স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে অনশন এক গৃহবধূ। ওই গৃহবধূ বাড়িতে অবস্থান নিলে স্বামী আরাফাত বাড়ি থেকে পালিয়ে যায়।

রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটের মমতাজ মেম্বার পাড়ায় স্বামী আরাফাত ফেরদৌসের বাড়িতে অবস্থান নেন তিনি। আরাফাত ফেরদৌস ওই এলাকার তাহির উদ্দিনের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার খাস নওগাঁ গ্রামের নরেশ মন্ডলের মেয়ে। তিনি এর আগেও একটি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ৪ বছরের সংসার জীবনের টানেন ইতি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। এর এক পর্যায়ে সনাতন ধর্ম ত্যাগ করে আদালতের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহন করে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের প্রায় ২ বছরের সংসার। এরই মধ্যে ভুক্তভোগী ওই গৃহবধূর ৮ ভরি স্বর্ণালংকার ও ৩ লক্ষ টাকা নিয়ে স্বামী আরাফাত পালিয়ে যায়। এর এক পর্যায়ে একতরফা তালাকনামা পাঠিয়েছে স্বামী আরাফাত।

আরো জানা যায়, স্বামী আরাফাত এর আগেও একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, আরাফাতের সঙ্গে আমার ২০১২ সাল থেকেই পরিচয়। এরপর প্রেম করি। ২০২৩ সালের ২৭শে সেপ্টেম্বর আমরা বিবাহ করি। আমরা ভাড়া বাসায় থাকি। সে ১০ দিন ধরে বাসায় নাই এবং খোঁজ পাচ্ছি না। তাই তাকে খুঁজতে তার গ্রামের বাড়িতে আসি। আমি তার সংসার করতে চাই।

এদিকে স্বামী আরাফাত ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কোনোরকম যোগাযোগ করা যায়নি।

স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কম বেশি সব মানুষই তাদের বিয়ের বিষয়ে অবগত আছে। মেয়েটি যেহুতু ধর্ম ত্যাগ করে আসছে তাই আরাফাতের উচিত তাকে নিয়ে সংসার করা।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট