1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| ভোর ৫:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 128 Time View
236

বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় সময় ৫১ নং সোনাকান্দা আদর্শ সরকারী প্রার্থমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫ম শ্রেনী শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পিটিএ সভাপতি আহম্মেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর থানা বিএনপি সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব শাহেনশাহ আহাম্মেদ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,, বিদায় বেলা বলতে চাই তোমারা তোমাদের আজ বিদায় দিচ্ছি কিন্তু এটা তো পুরোপুরি বিদায় নয় এই স্কুল থেকে হাই স্কুলে চলে যাবে তোমাদের জন্য আমি দোয়া করি আজ তোমরা যারা 91 জন শিক্ষার্থী সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয় থেকে চলে যাবে তারা সকলে সুশিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করবে এবং মা বাবার আশা পূর্ন করবে তোমাদের সকলের জন্য শুভ কামনা রইলো।তিনি আরও বলেন তোমরা সকলে এই সমাজে মানুষ হয়ে গড়ে উঠো শুধু শিক্ষিত হলে চলবে না তোমাদের মাঝে মানুষত্ববোধ থাকতে হবে,মানুষ হয়ে সমাজে মানুষদের সাথে সুন্দর ব্যবহার করবে,এবং বড়দের সব সময় শ্রদ্ধা করবে ছোটদের স্নেহ করবে। আর একটি কথা সব সময় মাথা রাখবে যেমন সম্মান করবে বাবা মাকে ঠিক তেমন শিক্ষকের সম্মান করবে মনে রাখবে শিক্ষকরাই কিন্তু তোমাদের মানুষ গড়ার কারিগর,এই প্রত্যাশা করবো তোমাদের কাছে।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা বেগম ফরাজীকান্দা বৃহত্তর পাঞ্চায়েত কমিটি সভাপতি হাজী মোঃ আবু হানিফ (গোলাপ হাজী),সোনাকান্দা বড় জামে মসজিদ কমিটি সহ-সভাপতি মোঃ সফিউল আলম শামিম নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য এড.শরিফুল ইসলাম শিপলু,বন্দর কর্ণফুলী শিপইয়ার্ড লিঃ ব্যবস্থাপক মোঃ মহসিন মিয়া। ফারুক হোসেন,রোমান মিয়া প্রমুখ।পরে সকল শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে বার্ষিকী মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় করে বিশেষ ভাবে দোয়া করা হয়।৫১নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে জাহিদ বাদলের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনাকান্দা হাই স্কুল সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল কবির,সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা আক্তার,মেহেরুজ জাহান মীম, অনন্য সূত্রধর বিবি কুলসুম, আফরোজা আক্তার, সোহাগী আক্তার অত্র বিদ্যালয় শিক্ষার্থী ও অভিবাক বৃন্দ গন দোয়া অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা উচ্চ বিদ্যালয় সিনিয়ার শিক্ষক লকিতুল্লা স্যার।পরিশেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026