1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সুন্দরগঞ্জে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল স্কাউটস - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 1:58 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সুন্দরগঞ্জে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল স্কাউটস

এম মাহফুজার রহমান  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 65 Time View
134

এম মাহফুজার রহমান  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার সুন্দরগঞ্জে যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখা।গতকাল রবিবার বিকেল ৪ টার দিকে ইউএনও এর দপ্তরে গিয়ে স্কাউটসের নেতৃবৃন্দ তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানায়।এসময় স্কাউটসের সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, চলমান প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবাগত ইউএনওকে অবহিত করেন। ইউএনও তাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করে শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।ইউএনও বলেন, “স্কাউটস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধ গঠনে স্কাউটিং কার্যক্রমকে আরও সম্প্রসারণ করা হবে।বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, সহসভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, সহকারী কমিশনার মাওলানা মো. ইয়াকুব আলী, লিডার ট্রেইনার মোছাঃ জান্নাতুল ফেরদৌসী, সহ সম্পাদক মো, রেজাউল আলম, সহকারী কমিশনার মো. আবদুর রাজ্জাক রাজা, মো. আহসান হাবিব ও অডিটটিম সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মিজ্ ঈফফাত জাহান তুলি আগে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউএনও হিসেবে সুন্দরগঞ্জ তার প্রথম কর্মস্থল। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট