1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  4. siteadmin3468@gmail.com : siteadmin34 :
সীতাকুণ্ডে উপজেলায় পৃথক দূর্ঘটনায় নিহত ৪  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
May 1, 2026, 1:13 am
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সীতাকুণ্ডে উপজেলায় পৃথক দূর্ঘটনায় নিহত ৪ 

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) 
  • Update Time : Monday, February 3, 2025,
  • 136 Time View
78

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার হাজী কালামিয়ার ছেলে আনোয়ার হোসেন (৬২) এবং আনোয়ার হোসেনের শ্যালিকা ঢাকা বংশাল থানার নাজিরা বাজার এলাকার মো. ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা হোসেন (৬০)। আহতরা হলেন- একই পরিবারের কাজী রিয়াদ (৩৪) ও মাইক্রোবাস চালক।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী মাইক্রোবাস সকাল ৬ টায় দ্রুতগতিতে ফৌজদারহাট বাংলাবাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা বৃদ্ধ আনোয়ার হোসেন মারা যান। ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত আরও তিনজনকে চমেক হাসপাতালে পাঠালে সেখানে বিবি রহিমাও মারা যান। এছাড়া চালকসহ দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো.আল-মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে একজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে হাসপাতালে আরও একজন মারা যান। গাড়িতে আত্মীয়-স্বজনসহ ৮ জন ছিলেন। অন্যরা সামান্য ব্যথা পেয়েছে। তারা আমাদের জানিয়েছেন চালক ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে সকাল ৯ টার সময় উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় রেলে কাঁটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়।লাশ উদ্ধার করে নিয়ে জান রেলওয়ে পুলিশ।

অপর দিকে বিকাল ৩:৩০টার সময় উপজেলার ছোট কুমিরা বাজারে দূর্ঘটনায় মো:শাহাজাহান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট