
মোঃ ওবায়দুর রহমান সালথা ফরিদপুর
ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলু রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মিরাজ আলী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার , সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা জামায়াত ইসলামির আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তারিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা ইমরান, উপজেলা এনসিপি সভাপতি সজিব আল হুসাইন প্রমুখ।এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভা শেষে ৫ জন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয় এবং দুই জন দুঃস্থ নারীকে চেক প্রদান করা হয়।